ব্রাহ্মণবাড়িয়ায় বরযাত্রী নিয়ে বাস খাদে, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-সুলতানপুর সড়কে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সদর উপজেলার কোড্ডা রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সবাই শঙ্কা মুক্ত বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে দিগন্ত পরিবহন নামে একটি লোকাল বাস বিয়ের বরযাত্রী নিয়ে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজিরবাজার এলাকার দিকে আসছিলেন। পথে সুলতানপুর-আখাউড়া সড়কের কোড্ডা রেলক্রসিং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।