ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের প্রলোভনে ধর্ষণে স্কুলছাত্রী গর্ভবতী, যুবক গ্রেফতার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ৫ অক্টোবর ২০২১
বিয়ের প্রলোভনে ধর্ষণে স্কুলছাত্রী গর্ভবতী, যুবক গ্রেফতার
দাকোপ থানা: ফাইল ফটো

খুলনার দাকোপ উপজেলার বানিশান্তায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাব্বির গাজী নামে এক যুবককে মঙ্গলবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ।

দাকোপ থানার ওসি মোহাম্মিদ সেকেন্দার হোসেন জানান, উপজেলার বানিশান্তা ইউনিয়নের আমতলা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী জয়নাল গাজীর ছেলে সাব্বির গাজী দীঘদিন ধরে ঐ ছাত্রীর সঙ্গে মেলামেশা করে আসছিল। একপর্যায়ে ছাত্রীটি গর্ভবতী হয়ে যায়। সাব্বির গাজী অন্যত্র বিয়ে করলে মেয়ের মা বাদী হয়ে গত ৪ অক্টোবর রাতে দাকোপ থানায় ধর্ষণের মামলা করেন। পরে সাব্বির গাজীকে গ্রেফতার করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!