[ দেশজুড়ে ]
তাড়াশে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
তাড়াশে বজ্রপাতে ইমরান হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে ইমরান হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওগাঁ ইউপির ভাটড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে মৃত ইমরান হোসেন প্রতাপ মহিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র ও ভাটড়া গ্রামের মালায়শিয়া প্রবাসী রবিউল হোসেনের ছেলে।
জানা যায়, ইমরান বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। ঠিক তখন বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। বৃষ্টির সময় তার ওপর বজ্রপাত পড়ে। এ সময় পানির মধ্যে পড়ে গিয়ে ডুবে যায়। পরবর্তীতে এলাকাবাসী পুকুরে জাল ফেলে ছেলেটির লাশ উদ্ধার করে। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!