ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে রিভলবার-গুলিসহ ডাকাতদলের ৬ সদস্য আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ১৯ অক্টোবর ২০২১
সিরাজগঞ্জে রিভলবার-গুলিসহ ডাকাতদলের ৬ সদস্য আটক
ডাকাতদলের আটককৃতর ৬ সদস্য

সিরাজগঞ্জ ও বগুড়ায় অভিযান চালিয়ে দুটি রিভলবার, গুলি ও দেশীয় বিভিন্ন অস্ত্রসহ ডাকাতদলের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় ছিনতাই হওয়া একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকায় ট্রাক স্ট্যান্ডের সামনে ও বগুড়া পৌর এলাকার ফুলবাড়ি মধ্যপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃত ডাকাত সদস্যরা হলেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শৈলজানা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে মো. শফিকুল আলম তুহিন, বগুড়া জেলা সদরের ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার বেল্লাল হোসেন, লব ফকিরের ছেলে বুধা ফকির ও একই গ্রামের সেলিম প্রামাণিকের ছেলে মো. সোহাগ, বগুড়া জেলার সোনাতলা উপজেলার আটকোবিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে নান্নু মণ্ডল এবং গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বেলাশী সরকার বাড়ি এলাকার ইসমাইল সরকার। 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি. জন রানা জানান, রোববার রাতে মেয়ে দেখার নাম করে একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় একদল ডাকাত। এরপর থেকে মাইক্রোবাসের চালক আমিরুলের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন গাড়ির মালিক। 

Advertisement

পরে তিনি র‌্যাব সদর দফতরের সহযোগিতা চান। এরপর র‌্যাব সদর দফতর গোয়েন্দা ও আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে যে চালক আমিরুলকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই গাড়ি দিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরপর মঙ্গলবার রাতে শহরের ১৪ নম্বর ওয়ার্ডে ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ডাকাতচক্রের হোতাসহ পাঁচজনকে আটক করে র‌্যাব। পরে তাদের দেওয়া তথ্য মতে বগুড়া পৌর এলাকার ফুলবাড়ী মধ্যপাড়ায় অভিযান চালিয়ে আরো একজনকে আটক করা হয়। 

এ দু’টি অভিযানে আটক ডাকাতদের কাছ থেকে দু’টি রিভলবার, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সেই সঙ্গে গাড়িটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ডাকাত চক্রটি দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবহার করে বিভিন্নভাবে ডাকাতি করে আসছিল। তারা গাড়ি ছিনতাইয়ের পর এর নম্বর পেল্ট, জিপিএস ট্র্যাকার ও গাড়ির রঙ পরিবর্তনের মাধ্যমে দখলে নেয়। পরে ওই গাড়ি নিয়ে ডাকাতি করে থাকে। এ ঘটনায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!