ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ৩১ অক্টোবর ২০২১
পাবনায় আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার
ফাইল ছবি

পাবনার বেড়া উপজেলার বনগ্রমে আগ্নেয়াস্ত্রসহ এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার বিকেলে বেড়া উপজেলার বনগ্রাম চরপাড়া এলাকার রওশন প্রামাণিকের বাড়ির কাছ থেকে তাকে সশস্ত্র অবস্থায় গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো পলাশ ওরফে সাগর (৩২) বেড়া উপজেলার মৈত্রবাধা মহল্লার হাবিবুর রহমানের ছেলে। 

পাবনা ডিবি পুলিশের ওসি আব্দুল হান্নান জানান, পলাশ ওরফে সাগর একজন দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে ৯টি অস্ত্র ও ডাকাতি মামলা আদালতে বিচারাধীন। তার অনেক অপকর্মের বিরুদ্ধে মামলাও করেননি অনেকে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অপকর্ম করে আসছিল।  রোববার গোপন সংবাদের ভিত্তিতে তাকে বেড়া উপজেলার একটি গ্রামের ভেতর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ছয় চেম্বার বিশিষ্ট একটি রিভলভার পাওয়া যায়। 

Advertisement

ডিবি’র ওসি আব্দুল হান্নান জানান, তার বিরুদ্ধে এ ব্যপারে বেড়া থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা ১০টি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!