ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ দুই ভাই আটক

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ১৫ নভেম্বর ২০২১
পাবনায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ দুই ভাই আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনা সদর উপজেলার চরভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই ভাইকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার ভোররাতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামের হাবিবুর রহমানের দুই ছেলে ইকবাল হোসেন ও মান্নু ব্যাপারী।

জেলা গোয়েন্দো পুলিশের ওসি আব্দুল হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। সেখানে নিজ বাড়ি থেকে উল্লেখিত দু’জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি দেশি ওয়ান শুট্যারগান ও সাত রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

Advertisement

এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেফতারদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!