ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে লাভ অ্যান্ড হব্বি ওয়ার্ল্ডে অভিযান, পাখি উদ্ধার 

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ১৫ নভেম্বর ২০২১
সিলেটে লাভ অ্যান্ড হব্বি ওয়ার্ল্ডে অভিযান, পাখি উদ্ধার 
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে দুইটি পোষা পাখির দোকান থেকে ৪ প্রজাতির ২০টি দেশীয় পাখি উদ্ধার করা হয়েছে। সোমবার নগরের নাইওরপুল এলাকায় সিলেট সিটি কর্পোরেশনে ও বন বিভাগের যৌথ অভিযানে এসব পাখি উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত পাখির মধ্যে ৮টি কালিম, ৩টি ডাহুক, ৭টি ঘুঘু ও ২টি শালিক রয়েছে। 

অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান, সুনন্দা রায় ও বন বিভাগের রেঞ্জ সহযোগী শফিকুর ইসলাম। 

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। 

বাপা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, নগরের নাইওরপুল এলাকার লাভ অ্যান্ড হব্বি ওয়ার্ল্ড নামের দোকানে ৮টি কালিম ও ৩টি ডাহুক পাখি বিক্রির উদ্দেশ্যে খাঁচাবন্দী করে রাখা হয়েছে বলে পরিবেশ কর্মীরা জানতে পারে। পরে পাখি বিক্রির খবর সিসিকের উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়। খবর পেয়ে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় লাভ অ্যান্ড হব্বি ওয়ার্ল্ড থেকে ৮টি কালিম ও ৩টি ডাহুক পাখি উদ্ধার করা হয়। এছাড়া অন্য একটি দোকান থেকে ৭টি ঘুঘু ও ২টি শালিক উদ্ধার করা হয়। এছাড়া লাভ অ্যান্ড হব্বি ওয়ার্ল্ডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত পাখিগুলো বন বিভাগের কাছে হন্তান্তর করা হয়েছে। মঙ্গলবার পাখিগুলো অবমুক্ত করা হবে। 

এ প্রসঙ্গে বন্যপ্রাণি ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, বাপা সিলেট শাখার নেতাকর্মীদের নজরদারীতে সাম্প্রতিক সময়ে প্রায় শতাধিক পাখি উদ্ধার করা হয়েছে। দেশীয় ও পরিযায়ী পাখি শিকার ও ক্রয়-বিক্রয় বন্ধে পরিবেশকর্মীদের এই চেষ্টা অনুকরণীয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!