ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার-হেয়ারিং এইড বিতরণ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৯, ৪ ডিসেম্বর ২০২১
নাটোরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার-হেয়ারিং এইড বিতরণ
আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে নাটোরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার এবং হেয়ারিং এইড বিতরণ

আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে নাটোরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার এবং হেয়ারিং এইড বিতরণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় নাটোর সরকারি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের এসব সহায়ক সামগ্রী হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সভা প্রধানের দায়িত্ব পালন করেন।

Advertisement

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসীন, নাটোর কালেক্টরেটের সহকারী কমিশনার খালিদ হাসান ও নেজারত ডেপুটি কমিশনার জুয়েল আহমেদ এবং নাটোর এম কে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সমন্বিতভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!