সোমবার সকালে নাটোরে রেলস্টেশনের মাস্টার অশোক চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (০৬ ডিসেম্বর) রাত ৩টার দিকে তেবাড়িয়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি তেবাড়িয়া রেলক্রসিংয়ে অতিক্রম করার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। তবে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। তবে ট্রাকের চালক পলাতক রয়েছেন।
.png)
নাটোরে রেলস্টেশনের মাস্টার অশোক চক্রবর্তী বলেন, রেললাইন পারাপার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।