ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ৫০ কেজি গাঁজাসহ ধরা খেলেন তিন মাদক ব্যবসায়ী

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৭, ৬ ডিসেম্বর ২০২১
বগুড়ায় ৫০ কেজি গাঁজাসহ ধরা খেলেন তিন মাদক ব্যবসায়ী
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় সদর উপজেলায় ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২। সোমবার সকালে বগুড়া র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বিশেষ চেকপোস্ট বসিয়ে রোববার সন্ধ্যায় সদরের সান্তাহার সড়কের এরুলিয়া এলাকা থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়। ঐ সময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ কর করা হয়। এছাড়া তাদের কাছে থাকা নগদ টাকা ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- নওগাঁর বদলগাছী উপজেলার জগদীশপুর গ্রামের ২৫ বছর বয়সী কাজল হোসেন ও ৫৩ বছর বয়সী রমজান আলী, এবং জয়পুরহাট সদরের সাহাপুর দরগাপাড়া এলাকার ২৮ বছর বয়সী রবিউল ইসলাম। 

Advertisement

বগুড়া র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার সড়কের এরুলিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। ঐ সময় গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। এ তিনজনই দীর্ঘদিন ধরে মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!