[ দেশজুড়ে ]
জীবননগরে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী বিপুল গ্রেফতার
সাড়ে চার বছরের সাজাপ্রাপ্ত আসামি বিপুল হোসেন গ্রেফতার ছবি: ডেইলি বাংলাদেশ
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে মাদক মামলায় সাড়ে চার বছরের সাজাপ্রাপ্ত আসামি বিপুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে উপজেলার পিয়ারাতলা নামক স্থান থেকে গ্রেফতার করা হয়।
জীবননগর থানার সাব-ইন্সপেক্টর আমির হোসেন বলেন, জীবননগর উপজেলার মনোহরপুর ইউপির কালা গাঙপাড়ার সিরাজুল ইসলামের ছেলে বিপুল হোসেন একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা রয়েছে।
আদালত তার বিরুদ্ধে একটি মাদক মামলায় চার বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থ জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। তিনি একটি মাদক মামলায় চার বছর সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
.png)
তিনি দীর্ঘদিন পলাতক থাকায় আদালতের আদেশে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে মঙ্গলবার দুপুরে উপজেলার পিয়ারাতলা বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!