ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাঁজা ও ইয়ারগানসহ ধরা গেলেন মাদক ব্যবসায়ী

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ৮ ডিসেম্বর ২০২১
গাঁজা ও ইয়ারগানসহ ধরা গেলেন মাদক ব্যবসায়ী
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনায় ২ কেজি গাঁজা ও একটি ইয়ারগানসহ মাদক ব্যবসায়ী হাদিস মিয়াকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। 

বুধবার সকালে উপজেলার আমতলা ইউপির দেওপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আদিজ ঐ এলাকার সুরুজ মিয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  হাদিস মিয়ার ঘর থেকে তাকে আটক করা হয়। এ সময় ২ কেজি গাঁজা ও একটি ইয়ারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় হাদিস মিয়া বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!