ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে ট্রেন থেকে গাঁজা উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ১০ ডিসেম্বর ২০২১
ভৈরবে ট্রেন থেকে গাঁজা উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে একটি মালবাহী ট্রেন হইতে ১৪ কেজি ৫ শত গ্রাম গাঁজা উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে একটি মালবাহী ট্রেন হইতে ১৪ কেজি ৫ শত গ্রাম গাঁজা উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার মধ্য রাতে ভৈরব রেলস্টেশনে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি থেকে পরিত্যক্ত অবস্থায় এ গাঁজা উদ্ধার করা হয়।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরাউস আহমেদ বিশ্বাস এ বিষয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী মালবাহী ট্রেনের বগি থেকে ১৪ কেজি ৫ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা উদ্ধারকালে অনেক খোঁজাখুঁজি করেও এর দাবিদারকে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!