আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পের আবুল ফয়েজের ছেলে মো. ফয়সাল ও জাফরের ছেলে মো. মামুন।
সুধারাম মডেল থানার ওসি মো. শাহেদ উদ্দিন বলেন, উখিয়া থেকে নোয়াখালীর মাইজদী বাজারে আসেন দুই রোহিঙ্গা যুবক। বুধবার সন্ধ্যায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
.png)