ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নির্বাচনের আগের দিন প্রার্থীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ২৫ ডিসেম্বর ২০২১
নির্বাচনের আগের দিন প্রার্থীর মৃত্যু
(ছবি: সংগৃহীত)

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নপরিষদের নির্বাচনের আগের দিন এক সাধারণ সদস্য প্রার্থী মারা গেছেন। শনিবার ভোরে বাড়ি থেকে হাসপাতাল নেয়ার পথে সাইদুল ইসলামের মৃত্যু হয়।

সাইদুল নরিনা গ্রামের আজিজুল হক সরদারের ছেলে এবং নরিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতিকে সদস্য পদে প্রার্থী ছিলেন।

নরিনা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফজলুল হক জানান, শনিবার ভোরে সাইদুল তার চাচা ছোরমান হোসেন সরদারের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

শাহজাদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, নরিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী সাইদুল ইসলামের মৃত্যুর খবর তিনি শুনেছেন। ওই ওয়ার্ডে আরও চারজন সদস্য প্রার্থী রয়েছে। এতে নির্বাচনে আইনগত কোনো বাধা নেই।

শাহজাদপুর উপজেলার দশটি, চৌহালী উপজেলার সাতটি এবং কামারখন্দ উপজেলার চারটি মিলে মোট ২১টি ইউনিয়নে রোববার চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!