[ দেশজুড়ে ]
ভাতিজার কোলে চড়ে ভোট দিলেন ১০৫ বছর বয়সী লাল বানু
ভাতিজার কোলে চড়ে ভোট দিলেন ১০৫ বছর বয়সী লাল বানু
বয়সের ভারে ক্লান্ত ১০৫ বছর বয়সী চাচি ভাতিজার কোলে চড়ে ভোট দিতে এসেছেন। চতুর্থধাপ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বারঘরিয়া আলহাজ্ব ফরিদ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর আড়াইটার দিকে ভাতিজার কোলে করে ভোট দিতে আসেন চাচি। ভোট দিতে আসা লাল বানু বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মৃত ছাবেদুল ইসলামের স্ত্রী।
ভোট দিয়ে লাল বানু বলেন, ভোটে দিতে আসছি। হাঁটতে পারি না, চোখেও তেমন দেখি না। তাই ভাতিজার সঙ্গে এসেছি ভোট দিতে।
ভাতিজা রাসেল মিয়া বলেন, আমাদের বংশের সব থেকে মুরব্বি আমার এই চাচি। চাচির বয়স ১০৫ বয়স। আমাদের বংশের চাচা মেম্বার পদে নির্বাচন করছেন। তাই চাচিকে বাড়ি থেকে রিকশা করে, পরে কুলে করে ভোট কেন্দ্র নিয়ে আসি। সুষ্ট ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। ইউপি নির্বাচনে একটি ভোটের অনেক দাম, তাই কষ্ট করে চাচিকে ভোট কেন্দ্রে নিয়ে এসেছি।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!