[ দেশজুড়ে ]
রাজৈরের ৬ ইউনিয়নে বিজয়ী যারা
রাজৈরের ৬ ইউনিয়নে বিজয়ীরা
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের রাজৈর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ীদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।
রোববার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা নান্নী খান নাম ঘোষণা করেন।
বিজয়ীরা হলেন- কবিরাজপুর ইউনিয়নে টিপু সুলতালন, হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নে রেজাউল করিম, ইশিবপুর ইউনিয়নে মোশারফ মোল্লা, পাইকপাড়া ইউনিয়নে শাহজাহান মোল্লা, কদমবাড়ি ইউনিয়নে বিধান বিশ্বাস ও বাজিতপুর ইউনিয়নের হালিম ফকির।
.png)
রোববার বিকেল ৩টার দিকে ইশিবপুর ইউনিয়নে মোশারফ মোল্লার কর্মী-সমর্থকদের হাতে হামলার শিকার হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ চারজন। রাব্বানীর হাতে সেলাই দেওয়া হয়েছে। তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!