[ দেশজুড়ে ]
মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে গেল ট্রাক
ছবি: সংগৃহীত
দ্রুতগতির এক ট্রাক চাকার নিচে পড়েছিলেন মোটরসাইকেল আরোহী। কিন্তু সেই ট্রাক তখন গতিরোধ না করেই আরোহীকে ২০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে আরোহীর মৃত্যু হয়। শনিবার দুপুর ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নাম জসিম উদ্দিন। তিনি উপজেলার মোকাম ইউনিয়নের মোকাম গ্রামের ইউসুফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে জসিম বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কুমিল্লা আসছিল। মোটরসাইকেলটি কাবিলা এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় আরোহীসহ মোটরসাইকেলটি ট্রাকের নিচে আটকে যায়। ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরে ট্রাকটি রেখে পালিয়ে যান চালক। স্থানীয়রা ট্রাকের নিচ থেকে তাকে বের করেন। এর আগেই তিনি মারা যান। নিহত জসিম উদ্দিন পেশায় একজন ব্যবসায়ী।
.png)
আরো পড়ুন: জামালপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এএসআই ইমরান জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!