ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছে খেল নবজাতকের মাথা!

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:২১, ৫ জানুয়ারি ২০২২
মাছে খেল নবজাতকের মাথা!
প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি বিল থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের অর্ধেক মাথা মাছে খেয়ে ফেলেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের জোয়ারিয়া বিল থেকে দুপুরে ওই ছেলে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

Advertisement

স্থানীয়রা জানান, লোকজন বালিয়াচরা গ্রামের মধ্যেপাড়া আমির খাঁর বাড়ির সামনে ঘাটের পাশে গোসল করতে যায়। এ সময় একটি লাশ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে বালিয়াচরা কবরস্থানে লাশটি দাফন করা হয়েছে। শিশুটির মাথার অর্ধেক অংশ মাছে খেয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!