ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৮, ১৫ জানুয়ারি ২০২২
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
ফাইল ফটো

সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  

শনিবার সকাল ৬টায় এটি রেকর্ড করা হয় বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ।

এদিকে মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গভীর রাত থেকে ভোর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোটার মতো কুয়াশা ঝরায় শীতের তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, তীব্র শীতে অসহায় ও নিম্ন আয়ের মানুষজন কাহিল হয়ে পড়েছে। শীতের কাপড় না থাকায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন কাজে যেতে পারছে না। কাজে যেতে না পারায় তারা বিপাকে পড়েছে। দ্রুত সরকারি সহায়তা চেয়েছেন এ অঞ্চলের মানুষজন।

এদিকে ভোরে ঘন কুয়াশা থাকায় জেলার বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।

এর আগে শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এছাড়া ১০ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ কেটে গিয়েছিল। ওই সময় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করেছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে উত্তরের এ জনপদে হিমেল বাতাস বাড়তে শুরু করে। এতে রাতভর কনকনে শীত অনুভূত হয়। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কুয়াশা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝড়তে থাকা কুয়াশা আজ বেলা ১১টা পর্যন্ত স্থায়ী ছিল।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!