ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই নবজাতকের লাশ দেখতে ভিড়, সড়কে যানজট

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ২৯ জানুয়ারি ২০২২
দুই নবজাতকের লাশ দেখতে ভিড়, সড়কে যানজট
খরাঘাট ব্রিজের নিচ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে কার্টুনে মোড়ানো অবস্থায় দুই নবজাতকের লাশ দেখতে সড়কে ভিড় জমায় উৎসুক জনতা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

এর আগে শনিবার দুপুরে উপজেলার গাগলাজানি খরাঘাট ব্রিজের নিচ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার গাগলাজানি গ্রামের জেলে মুকুল হোসেন সকালে খরাঘাট ব্রিজের নিচে মাছ ধরছিল। মাছ ধরার এক পর্যায়ে দুপুর ১ টার দিকে পানির নিচে কার্টুন সদৃশ্য বস্তু হাতে লাগলে সে কিছূ একটা আছে ভেবে ডাঙায় তুলে নিয়ে আসে। এ সময় কার্টুন খুলে দুটি মৃত নবজাতকের লাশ দেখতে পায়। পরে সে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে।  নবজাতকের লাশ দুটি এক নজর দেখতে গ্রামবাসীরা রাস্তা ও ব্রিজে ভিড় করে। 

Advertisement

স্থানীয় যুবক মোশারফ হোসেন বিষয়টি নালিতাবাড়ী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, কে বা কারা লাশ দুটি ফেলে গেছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে কেউ নবজাতকের লাশ দুটি ফেলে রেখে যায়। লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!