ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জেলের জালে উঠে এলো দুই নবজাতকের লাশ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৯, ২৯ জানুয়ারি ২০২২
জেলের জালে উঠে এলো দুই নবজাতকের লাশ
ফাইল ফটো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ব্রিজের নিচ থেকে দুই নবজাতকের (ছেলে ও শিশু) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে এদিন সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে কেউ মরদেহ দুটি ব্রিজের নিচে ফেলে গেছেন।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে কলসপাড় ইউনিয়নের খরাঘাট ব্রিজের নিচে জাল দিয়ে মাছ ধরছিলেন মাহফুজ নামের এক জেলে। এ সময় জালে একটি কাগজের কার্টন আটকে যায়। পরে মাহফুজ কার্টনটি ডাঙায় ছুড়ে মারেন। এ সময় কার্টন ছিঁড়ে গিলে শিশুর মাথা বেরিয়ে আসে। পরে কার্টন খুলে দুটি ছেলে শিশুর মরদেহ দেখা যায়।

আরো পড়ুন: স্ত্রীর মুখে বিষ ঢেলে প্রাণে মারলেন স্বামী

এদিকে সংবাদ পেয়ে কলসপাড় ইউনিয়নের চেয়ারম্যান বিষয়টি নালিতাবাড়ী থানা পুলিশকে জানান। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠায়।

নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!