শুক্রবার বেলা ১২টার দিকে ব্যাটারি গলির ইছামতি ভবনের সামনে থাকা ডাস্টবিন থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নবজাতটি কোথা থেকে ডাস্টবিনে এসেছে তা এখনো জানা যায়নি।
কোতোয়ালি থানার এসআই আকাশ মাহমুদ বলেন, ৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। পরে ডাস্টবিন থেকে নবজাতককে উদ্ধার করা হয়। কিন্তু এ নবজাতক কোথা থেকে এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশে কোনো সিসি ক্যামেরাও নেই, থাকলে হয়তো নিশ্চিত হওয়া যেতো।
.png)
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, নবজাতককে দাফনের জন্য বেওয়ারিশ হিসেবে আনজুমান মফিদুলকে দেওয়া হয়েছে। এছাড়া নবজাতকটি কোথা থেকে এসেছে সেটিও তদন্ত করা হচ্ছে।