[ দেশজুড়ে ]
গর্তে মিলল নবজাতকের লাশ, বাবা-মাকে খুঁজছে পুলিশ
নবজাতকের লাশ ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফের প্রধান সড়কের পাশে হেচ্ছার খাল ব্রিজের নিচ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌরসভার ঐ এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম।
তিনি জানান, সকালে পৌরসভার নাইট্যং পাড়া এলাকার প্রধান সড়কের পাশে হেচ্ছারখাল ব্রিজের নিচে ওই নবজাতকের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরপরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দাফন করা হবে। নবজাতকের পরিবারকে খুঁজছে পুলিশ।
.png)
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, বিষয়টি খুবই দুঃখজনক। যা আমার বলার ভাষা নেই। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবারদেরকে দায়ী করা হবে। তবে নবজাতকের পরিবার এ বিষয়ে নিশ্চয় অবগত আছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!