সোমবার সকালে ঐ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের রংপুর চিনিকলের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, একটি সাদা প্লাস্টিকের বস্তায় জড়ানো মেয়ে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারাণা করা হচ্ছে- রাতে ওই নবজাতককে কেউ ফেলে গেছে।
.png)
গোবিন্দগঞ্জ থানার এসআই সঞ্জয় কুমার জানান, দুপুরে ঐ নবজাতকের লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।