উদ্ধার শিশুর লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, শনিবার সকাল ৯টার দিকে ভাসতে থাকা অবস্থায় গলাচিপা রামনাবাদ নদীর চরে খেয়াঘাট এলাকায় একটি নাড়িভুঁড়ি পেঁচানো অবস্থায় এক নবজাতকের লাশ আটকে ছিল। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। নবজাতকটি একটি ছেলে শিশু। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)