ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেদীর রঙ হাতেই পৃথিবী ছাড়লেন নববধূ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০২২
মেহেদীর রঙ হাতেই পৃথিবী ছাড়লেন নববধূ
নিহত আজমিরার বাড়িতে স্বজন ও প্রতিবেশীর ভিড়

বাবার বাড়িতে এসে বিয়ের মেহেদীর রঙ হাতে নিয়েই পৃথিবী ছাড়লেন নববধু আজমিরা খাতুন। বাড়ির পাশের একটি আমগাছে সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মঙ্গলবার মধ্যরাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজমিরা খাতুন ঐ গ্রামের মোশাররফ আলীর মেয়ে।

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

গত ১৯ ফেব্রুয়ারী একই ইউনিয়নের সোনাপুর মাঝপাড়া গ্রামের তাহের আলীর ছেলে শাহিন আলীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় আজমিরা খাতুনের। সোমবার স্বামীর সঙ্গে বাবার বাড়িতে আসেন তিনি।

আজমিরার স্বামী শাহিন আলী জানান, মঙ্গলবার মধ্যরাতে টয়লেটে যাওয়ার নামে ঘর থেকে বের হন তিনি। পরে বাড়ির পেছনের আমগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহতের বাবা মোশাররফ হোসেন জানান, বিয়ের পর পরই তার কাছে স্বর্ণালংকার চেয়েছিলেন আজমিরা। তা দিতে দেরি হওয়ায় অভিমানে আত্মহত্যা করতে পারেন তিনি।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, ঐ নববধূর লাশ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা মনে হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!