ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ২৩ ফেব্রুয়ারি ২০২২
মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা
মনোহরদী থানা: ফাইল ফটো

নরসিংদীর মনোহরদীতে নয়ন মিয়া নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন মিয়া লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দি এলাকার নায়েব আলীর ছেলে। তার স্ত্রী জর্দান প্রবাসী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। একই গ্রামের হিমন মিয়া হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানান স্থানীয়রা। হিমন মিয়া আক্কাছ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, নয়ন মিয়ার চুল-দাড়ি অনেক বড় ছিল। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশী হিমন নয়নের চুল ও দাড়ি ধরে টান দেয়। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বেধে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্য রাতে নয়নকে বাড়ির পাশে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় হিমন।

Advertisement

বুধবার সকালে পুলিশ নয়নের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের বড় ভাই রমিজ উদ্দিন জানান, গভীর রাতে মারামারির শব্দ শুনতে পেয়ে বাইরে গিয়ে দেখি নয়ন ও হিমন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এ সময় দুইজনের শরীর থেকে রক্ত ঝড়ছিল। আমাকে দেখে নয়ন বলে ভাই আমাকে বাঁচা, আমাকে মেরে ফেলছে। সঙ্গে সঙ্গে আমি বাড়িতে গিয়ে লোক নিয়ে এসে দেখি হিমন নয়নকে মেরে পালিয়ে গেছে। আমার ভাই কিছুটা পাগল ছিল। কিন্তু সে কখনো কারো ক্ষতি করেনি। আমি ভাই হত্যার বিচার চাই।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, নিহতের বুকে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। ফলে সে ঘটনাস্থলেই মারা যায়। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!