ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিগারেট নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে নিথর হলেন সহকর্মী

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০২২
সিগারেট নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে নিথর হলেন সহকর্মী
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে সিগারেট সেবন নিয়ে দ্বন্দ্বের জেরে সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত মো. শফিকুল আলম জয়।

এ ঘটনায় শনিবার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছে নিহতের পরিবার। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জীবন চন্দ্র বিশ্বাস। ২৮ বছর বয়সী জীবন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শাকেরআঁটি গ্রামের রাজেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। অভিযুক্ত শফিকুল কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার হোসেনপুর গ্রামের ছেলে।

Advertisement

জানা গেছে, এইজিস সিকিউরিটি লিমিটেডের অধীন শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া হাজী মার্কেট এলাকার রেনেটা হ্যাচারি লিমিটেডে নিরাপত্তাপ্রহরী হিসেবে কাজ করতেন শফিকুল ও জীবন। তারা কোম্পানির ভাড়া করা কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হ্যাচারির পার্শ্ববর্তী ধনুয়া উত্তরপাড়া গ্রামের আবেদ আলীর বাড়িতে থাকতেন।

নিহতের ছোট ভাই সুমন চন্দ্র বিশ্বাস জানান, ৯ ফেব্রুয়ারি সিগারেট সেবন নিয়ে তার ভাই জীবনের সঙ্গে শফিকুলের ঝগড়া হয়। পরে বিষয়টি মীমাংসার করে দেন এইজিস সিকিউরিটি সার্ভিস লিমিটেডের সুপার ভাইজার রিপন সরকার।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন জীবন। এ সময় দরজা খুলতে বলেন শফিকুল। দরজা খুলে দিতেই হাতে থাকা ছুরি দিয়ে জীবনের তলপেটে আঘাত করেন শফিকুল। পরে আশপাশের লোকজন এসে জীবনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, নিরাপত্তাপ্রহরীকে হত্যার ঘটনায় একটি অভিযোগ থানায় জমা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!