বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তার সন্ধান মেলেনি। এর আগে বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ সুশীলন কার্যালয় থেকে ঐ ছাত্রী নিখোঁজ হয়।
হিরা আক্তার গাবুরা ইউপির ডুমুরিয়া গ্রামের হযরত আলী মোড়লের মেয়ে এবং গাবুরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
হিরা আক্তারের মামা আবিয়ার রহমান জানান, বুধবার মাদরাসার শিক্ষকদের সঙ্গে সুশীলন কার্যালয়ে টিকা দিতে যায় হিরা আক্তার। তিনটি ট্রলারযোগে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়। এরপর থেকে হিরার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বাড়িতেও ফেরেনি। মাদরাসার শিক্ষকরাও কিছু বলতে পারছেন না।
.png)
গাবুরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা লিয়াকত আলী বলেন, কোভিড-১৯ দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার ধার্য দিন ছিল বুধবার। মাদরাসা থেকে ২৭৫ জন ছাত্র-ছাত্রীকে টিকা দিতে নিয়ে যাওয়া হয়। আটজন শিক্ষক ছিলেন দেখভালের দায়িত্বে।
সুশীলন টিকা কেন্দ্রের লাইন ছিল অর্ধ কিলোমিটার এলাকাজুড়ে। এ সময় বিশৃঙ্খলা হয়। টিকা দিয়ে শেষ করতে বিকেল সাড়ে ৪টা বেজে যায়। সেখান থেকে নিখোঁজ হয় ওই ছাত্রী। পাশের একটি প্রাইমারি স্কুলে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। খাওয়ার সময় থেকে হিরাকে আর পাওয়া যায়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ঘটনাটি থানাতে কেউ জানায়নি। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।