ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসের ধাক্কায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০২২
বাসের ধাক্কায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
ফাইল ছবি

দিনাজপুরের বীরগঞ্জে বাসের ধাক্কায় মো. ইসমাইল ইসলাম নামে ৪৫ বছর বয়সী এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের ২৫ মাইল গোয়ালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল উপজেলার সুজালপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বড় শীতলাই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে। আহতের নাম নুরুল ইসলাম। তিনি সুজালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে ঠাকুরগাঁও শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য ইসমাইল। ২৫ মাইল গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় দ্রুতগতিতে দিনাজপুর থেকে আসা একটি বাস। এতে ঘটনাস্থলেই ইসমাইল নিহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহত নুরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেয়ার অনুমতি দেন চিকিৎসক।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, দুর্ঘটনার পরই স্থানীয়রা ঘাতক প্রতিভা এন্টারপ্রাইজের বাসটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!