ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে পাস ৯২.৪৩, জিপিএ ফাইভ ১৫৩৪৯

এইচএসসির ফলাফল প্রকাশ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০২২
দিনাজপুরে পাস ৯২.৪৩, জিপিএ ফাইভ ১৫৩৪৯
দিনাজপুর শিক্ষা বোর্ড- ফাইল ছবি

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩। এছাড়া জিপিএ ফাইভ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থী।

রোববার দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় ১ লাখ ১৩ হাজার ৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৪ হাজার ৪৮৪ জন। এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীরা পাসের হার ও জিপিএ ফাইভে এগিয়ে। ছাত্রীদের পাসের হার ৯৪ দশমিক ১০ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৯০ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ১১৭ জন ছাত্রী ও ৭ হাজার ২৩২ জন ছাত্র।

Advertisement

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৫৩টি কলেজে শতভাগ পাস, দুটি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান , এ বছর পরীক্ষার্থীরা চাপমুক্ত ছিল। মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা হয়েছে । এ কারণে পাসের হার বেড়েছে। সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা গ্রহণ, ফলাফল তৈরি ও প্রকাশ করা হয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!