[ দেশজুড়ে ]
রাজশাহী বোর্ডে পাসের হারে রেকর্ড, জিপিএ ফাইভ ৩২৮০০
এইচএসসি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার রাজশাহী বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ২৯ ভাগ। যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এছাড়া জিপিএ ফাইভ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন।
রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।
এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৮ জেলার ৭৬১টি কলেজে পরীক্ষার্থী ছিল এক লাখ ৫০ হাজার ৭৪৫ জন। তাদের মধ্যে ছাত্র ৭৯ হাজার ৫১৭ এবং ছাত্রী ৭১ হাজার ২২৮। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ৫৮৯।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!