ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে চিত্রাংকন প্রতিযোগিতা 

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২২
দিনাজপুরে চিত্রাংকন প্রতিযোগিতা 
দিনাজপুরে চিত্রাংকন প্রতিযোগিতা  ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি জেলা শাখার এবং জেলা প্রশাসন আয়োজনে এ চিত্রাংকন প্রতিযোগিতা হয়।

রোববার সকাল ১১ টার দিকে শিশু একাডেমি মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । 

দিনাজপুর শহরের ৪ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে চিত্রাংকন, ছড়া পাঠ ও কবিতা আবৃত্তি, নান্দনিক হস্তাক্ষর লেখা ও ভাষার গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসকল প্রতিযোগিতা বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল আলম সার্বক্ষণিক পরিচালনায় ছিলেন। 

Advertisement

দিনাজপুরে চিত্রাংকন প্রতিযোগিতা 

সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত সকল সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!