গ্রেফতারকৃত ওবায়দুল ইসলাম দিনাজপুর দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি। রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, শিবির নেতা ওবায়দুল ইসলামের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় নাশকতার মামলা রয়েছে। তিনি সহযোগীদের নিয়ে পুটিমারার শেরনগর এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। ঐ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
.png)
তিনি আরো জানান, গ্রেফতারকৃত শিবির নেতা ওবায়দুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।