রোববার গভীর রাতে মুকসুদপুর থানাধীন রাঘদী ইউনিয়নের গর্জিনা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়ার নির্দেশনায় সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুস সালাম এর নেতৃত্বে অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
.png)
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানার ৪টি ডাকাতি ও অস্ত্র আইনের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।