ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর সঙ্গে ঘুরতে আসা স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার ২

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৪, ৬ ফেব্রুয়ারি ২০২২
স্বামীর সঙ্গে ঘুরতে আসা স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার ২
ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত দুই যুবক

নরসিংদীর পলাশে স্বামীকে মারধর করে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় দুই বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে রাজিব ও চামড়াব গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে রিফাত।

পুলিশ জানায়, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পলাশের জনতা জুটমিলের এক কর্মচারী তার স্ত্রীকে নিয়ে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনে ঘুরতে যায়। পরে সন্ধা সাড়ে ৬টার দিকে ঐ রেলস্টেশনের ভ্রাম্যমাণ দোকান থেকে তারা ঝাল মুড়ি কিনেন। সেই ঝাল মুড়ি খাওয়ার সময় টেঙ্গরপাড়ার রাজিব ও রিফাতসহ অজ্ঞাত আরো এক বখাটে স্বামী-স্ত্রী যাচাইয়ের লক্ষ্যে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে নেয়।

পরে ঐ নারীর স্বামীকে তারা মারধর করে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে টান ঘোড়াশাল স্টেশনের কাছাকাছি রেললাইনের উপরে নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় বখাটেরা ঐ নারীকে পালাক্রমে ধর্ষণ করে।

Advertisement

এদিকে স্বামী কোনো উপায় না পেয়ে মুঠোফোনে ৯৯৯ কল করেন। পরে ঘোড়াশাল পুলিশ ফাঁড়িকে ঘটনার বিষয়টি জানানো হয়। খবর পেয়ে শুক্রবার রাতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম, এসআই মাজেদুর রহমান ও সঙ্গীয় ফোর্স বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই বখাটে রাজিব ও রিফাতকে গ্রেফতার করে।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ ইলিয়াসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে  তিনি বলেন, পুলিশ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছ। গ্রেফতারকৃতদের আমরা নরসিংদী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!