মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মৌলভীবাজার জেলা সদরের চৌমুহনা থেকে তাকে গ্রেফতার করে র্যাবের একটি দল। গ্রেফতার হওয়া যুবক শেখ মো. শাহেদ সিলেটের বালাগঞ্জ উপজেলার আতাশন মোল্লাপাড়া গ্রামের শেখ মো. আব্দুল রকিবের ছেলে।
আরো পড়ুন: বাড়ির পাশের গর্তে ভেসে উঠলো শিশু জিহানের মরদেহ
.png)
র্যাব জানায়, ভুক্তভোগী ওই তরুণী ও অভিযুক্ত শাহেদ একে অপরের প্রতিবেশী। বিভিন্ন সময় শাহেদ ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিতেন। রাজি না হওয়ায় শাহেদ ওই তরুণীর বাড়ির পুকুরঘাটে গোপন ক্যামেরা লাগিয়ে গোসল করাসহ কাপড় পরিবর্তনের ভিডিও ধারণ করেন। সেই ভিডিও ভিকটিমকে দেখিয়ে শাহেদ একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ওই তরুণী শাহেদকে ভিডিও ডিলিট করার কথা বললে তিনি টাকা দাবি করেন। পরবর্তীতে ওই তরুণী নিরুপায় হয়ে বিষয়টি তার পরিবারকে জানায়। মঙ্গলবার রাতে বালাগঞ্জ থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের ৩ ঘণ্টার মধ্যে মৌলভীবাজার জেলা সদরের চৌমুহনা থেকে শাহেদকে গ্রেফতার করে র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।