ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টিকটক ভিডিও শেষে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ৩ ফেব্রুয়ারি ২০২২
টিকটক ভিডিও শেষে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ৩
ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় টিকটকের জন্য ভিডিও শুটিং শেষে কথিত প্রেমিকের ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। এ ঘটনায় তিন সহায়তাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার ধর্ষণ মামলার পর তাদের গ্রেফতার দেখানো হয়। ঘটনার পর থেকে পলাতক মূল আসামি বিল্লু। তাদের সবার বয়স ১৮-এর নিচে বলে জানা গেছে। ধর্ষণের শিকার ওই কিশোরী স্থানীয় একটি মাদরাসার ছাত্রী।

এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয়ের তিনজনকে আসামি করে বন্দর থানায় একটি মামলা করেছেন ওই কিশোরীর নানি।

Advertisement

আরো পড়ুন: কোটি টাকার সার নিয়ে ডুবল জাহাজ

পুলিশ জানায়, টিকটক ভিডিও বানানোর জন্য বুধবার (২ ফেব্রুয়ারি) ওই কিশোরীকে তার নানির বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রেমিক বিল্লুসহ পাঁচ টিকটকার। কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় তারা রাত পর্যন্ত টিকটক ভিডিওর শুটিং করে। রাত সাড়ে ৯টার দিকে ইস্পাহানি মাঝির গল্লী এলাকার নির্জন জায়গায় নিয়ে কথিত প্রেমিক তাকে ধর্ষণ করে।

ধর্ষণের সময় বিল্লুর চার সহযোগী ঘটনাস্থল পাহারা দেয়। এ সময় এলাকাবাসী ধর্ষণের বিষয়টি আঁচ করতে পেরে তিন সহযোগীকে আটক করে। কৌশলে প্রেমিক ও দুই সহযোগী পালিয়ে যায়।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা ধর্ষণের ঘটনায় মামলা ও তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: টিকটক ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!