ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসার সামনে থেকে দুই বান্ধবীকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করে দুই বন্ধু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৭, ৩ ফেব্রুয়ারি ২০২২
বাসার সামনে থেকে দুই বান্ধবীকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করে দুই বন্ধু
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসার সামনে থেকে ডেকে নিয়ে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগে সজল ও রাকিব নামে দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে বন্দর ও সদরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গোপালগঞ্জের কাশিয়ানী থানার খোপড়া গ্রামের খুবির মজুমদারের ছেলে সজল ও নারায়ণগঞ্জ সদরের শহীদনগর এলাকার ২নং গলির আবুল কালামের ছেলে রাকিব।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, সোমবার বিকেলে ফতুল্লার পশ্চিম তল্লার এলাকার বাসার সামনে থেকে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরী বান্ধবীকে গ্রেফতারকৃত দুই যুবক ঘোরাফেরার কথা বলে ফুসলিয়ে ডেকে নিয়ে যায়। এরপর মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত তাদের পৃথক স্থানে নিয়ে ধর্ষণ করে।

Advertisement

ঐ ঘটনার পরদিন দুই ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করে। এরপর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই বন্ধুকে গ্রেফতার করে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!