ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাসপাতাল থেকে উধাও ধর্ষণের শিকার গৃহবধূ, গায়েব ফাইলও 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৩, ৩১ জানুয়ারি ২০২২
হাসপাতাল থেকে উধাও ধর্ষণের শিকার গৃহবধূ, গায়েব ফাইলও 
ফাইল ফটো

সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিতে আসা ধর্ষণের শিকার গৃহবধূ নিখোঁজ হয়েছেন। এই সঙ্গে তার ফাইল গায়েবের ঘটনা ঘটেছে। 

সোমবার (৩১ জানুয়ারি) সকালে ১১টার দিকে হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, সকাল ১০টার দিকে জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের এক গৃহবধূ  ধর্ষণের শিকার হয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হন। শারীরিক পরীক্ষার পর থেকে ফাইলসহ তাকে আর পাওয়া যাচ্ছে না।

Advertisement

আরো পড়ুন: বউকে ফেরত দিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে ঐ গৃহবধূ ধর্ষণের কথা বলে হাসপাতালে ভর্তি হন। পরে তাকে হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় গাইনী বেডে পাঠানো হয়েছে।

গাইনী বিভাগের চিকিৎসক ডা. আফরোজা খাতুন বলেন, রোগীকে স্বাস্থ্য পরীক্ষা করেছি। পরে তার আলামত নেয়া হয়েছে। তাকে চিকিৎসা দেওয়ার জন্য বেডে পাঠানো হয়েছে। এর বেশি কিছুই জানি না। ফাইল ও রোগীর বিষয়টি আমার জানা নেই।

আরো পড়ুন: ইভ্যালির লকার কেটে যা পাওয়া গেল

সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মো. সাইফুল ইসলাম রোগী ও ফাইল গায়েবের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে জনবল কম থাকায় আমাদের সমস্যা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!