ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৮, ১৬ নভেম্বর ২০২১
সিরাজগঞ্জে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মৎস্য আড়ৎ এর সামনে ট্যাংক লরির ধাক্কায় রাজু আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মৎস্য আড়ৎ এর সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাজু আহমেদ নাটোর সিংরা থানার শৈলমারী গ্রামের ফজলার রহমানের ছেলে।

Advertisement

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. লুৎফর রহমান জানান, রাজু আহম্মেদ মোটরসাইকেল নিয়ে সিংড়া থেকে সিরাজগঞ্জ সদরে আসার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়ৎ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংক লরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাজু মারা যায়। দুর্ঘনাকবলিত ট্যাংক লরি, মোটরসাইকেল ও লাশ থানা হেফাজতে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!