সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এরফানুল্লাহ এ দণ্ড দেন। আদালতের পেশকার মিহির বরণ সরকার ও তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত সুলতান মাহমুদ জেলার এনায়েতপুর থানার আড়কান্দি জেলেপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
.png)
মামলার এজাহারসূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১২ সালের ২১ ডিসেম্বর জেলার এনায়েতপুর থানার আড়কান্দি জেলেপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সুলতান মাহমুদ তার স্ত্রী বিউটি খাতুনকে নিজ বাড়িতে পিটিয়ে ও গলাটিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে মৃতের ছোটভাই সাদ্দাম হোসেন এনায়েতপুর থানায় সুলতান মাহমুদকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ সুলতান মাহমুদকে আটক করে। এই মামলার তদন্ত ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেয়।