[ দেশজুড়ে ]
স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ রূপজান, খোঁজ মিলল বান্ধবীর বাসায়
(ছবি: সংগৃহীত)
নড়াইলের কালিয়া উপজেলায় স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া রূপজান সাইমা নামে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ঢাকা মোহাম্মাদপুরে ওই ছাত্রীর এক বান্ধবীর বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ওই ছাত্রী কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রামের হাসমত মল্লিকের মেয়ে। সে স্থানীয় ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
আরো পড়ুন: কাঠগড়ায় দাঁড়িয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আসামি শাহজাহান
.png)
জানা গেছে, শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রূপজান। এরপর সে আর বাড়ি ফিরেনি। পরে বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে নড়াগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বাবা হাসমত মল্লিক। এর জের ধরে নিখোঁজের নয়দিন পর মঙ্গলবার ঢাকা মোহাম্মাদপুরে এক বান্ধবীর বাসা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, নিখোঁজ রূপজান তার বাবা-মায়র সঙ্গে অভিমান করে ঢাকা মোহাম্মাদপুরে এক বান্ধবীর বাসায় চলে যায়। সেখান থেকে পুলিশ উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!