নিখোঁজ বাবার নাম তপন দাস ও ছেলে অমিত দাস। তারা পটিয়া উপজেলার শিকলবাহা এলাকার বাসিন্দা।
এ বিষয়ে সদরঘাট নৌ-পুলিশের পরিদর্শক মিজানুর রহমান বলেন, শিকলবাহা খাল দিয়ে একটি ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে কর্ণফুলীতে আসে জেলেরা। সেখানে তিনজন ছিলেন। দুজন পিতা-পুত্র। অন্যজন সুজিত দাশ। জেলেরা যখন মাছ ধরছিল, তখন নদীতে জোয়ার ছিল। পরে ভাটা শুরু হয়। ভাটার টানে নৌকাটি আনুমাঝির ঘাটের অদূরে পানির ঘূর্ণনে পড়ে আকস্মিকভাবে ডুবে যায়। এ সময় তলিয়ে যাওয়া নৌকা ছেড়ে সুজিত দাস সাঁতার কেটে তীরে উঠতে পারলেও বাবা-ছেলে উঠতে পারেননি।
.png)
আরো পড়ুন: প্রদীপ ও লিয়াকতের দৃষ্টান্তমূলক সাজা চায় পরিবার
তিনি আরো বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। পরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরাও যোগ দেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত একটানা তল্লাশি চালিয়েও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। রাতে অন্ধকারের কারণে তল্লাশি সাময়িক স্থগিত করা হয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় তল্লাশি শুরু হবে।