নিখোঁজের তিনদিন পর মঙ্গলবার দুপুরে মেঘনা নদীর মতিরহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এখনও ছেলে নুর উদ্দিনের সন্ধান মেলেনি।
স্বজনরা জানান, সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে জেলেরা ফোন দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ মরদেহ উদ্ধার করে।
.png)
কমলনগর থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় বাবা মো. নুরুজ্জামান ও ছেলে নুর উদ্দিন নিখোঁজ হন। তারা উপজেলার চর ফলকন ইনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকার নতুন বাসিন্দা। এরআগে তাদের বাড়ি সাহেবেরহাট ইউনিয়নের জগবন্ধু গ্রামে ছিল।
নিখোঁজ নুরুজ্জামানের ভাগিনা মো.জিল্লাল জানান, ওই রাতে তারা নদীতে মাছ ধরার সময় একটি পন্টুনের সঙ্গে ধাক্কায় ৬ জনসহ নৌকা ডুবে যায়। এ সময় চার জেলে সাঁতরে কূলে আসতে পারলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যান।