ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শীতলক্ষ্যায় ২০ যাত্রীসহ নৌকাডুবি, নিখোঁজ ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ৩ নভেম্বর ২০২১
শীতলক্ষ্যায় ২০ যাত্রীসহ নৌকাডুবি, নিখোঁজ ২
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া নোয়াপাড়া ঘাটে শীতলক্ষ্যা নদীতে ২০ যাত্রীসহ ডুবে গেছে নৌকা। এ সময় বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুইজন হলেন চনপাড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে চিটতি (১৭) ও তারা মিয়ার স্ত্রী জাবেদা (৪০)।

চনপাড়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মন্টু কুমার দাস জানান, ২০ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে গেলে ১৮ জন সাঁতরে তীরে উঠে এসেছেন। তবে ২ জন নিখোঁজ রয়েছেন বলে অন্য যাত্রীরা জানিয়েছেন। ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে, এখনও তারা এসে পৌঁছায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!