বুধবার রাতে ঢাকার বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে দিদারুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দিদার মিয়া মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।
র্যাব ৯-এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার জানান, দিদারুল ঢাকায় রয়েছেন- এমন সংবাদে ঢাকার বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দিদারুল গণধর্ষণ মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি।
.png)
১৫ জানুয়ারি মাধবপুরের নোয়াপাড়ায় কারখানা থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে এক নারীকে গণধর্ষণ করেন দিদারুলসহ চারজন। এ ঘটনায় মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী।
এ ঘটনা নিয়ে জেলা, উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে পুলিশের পাশাপাশি মামলাটি তদন্ত করে র্যাব। ঘটনার পর পরই মামলার ১ নম্বর আসামিকে গ্রেফতার করে পুলিশ। মামলার ৩ ও ৪ নম্বর আসামিকে র্যাব-৯ গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।
মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া জানান, বৃহস্পতিবার আসামি দিদারুলকে আদালতে পাঠানো হয়েছে । এ মামলায় এজাহারে চারজনকেই গ্রেফতার করা হয়েছে।