[ দেশজুড়ে ]
দিনাজপুরে পাসের হারে মানবিকের পরীক্ষার্থীরা এগিয়ে
এইচএসসির ফলাফল প্রকাশের পর উৎফুল্ল দিনাজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হারে এগিয়ে আছে মানবিক বিভাগের পরীক্ষার্থীরা। এ বিভাগ থেকে পাস করেছে ৯৫ দশমিক ৫৪ শতাংশ। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে ৮৮ দশমিক ২৬ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮২ শতাংশ পাস করেছে।
রোববার প্রকাশিত এইচএসসি ফলাফল বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
ফলাফল বলছে, দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার বিজ্ঞান বিভাগ থেকে ২৪ হাজার ৬০২ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২১ হাজার ৭১৪ জন। মানবিক বিভাগ থেকে ৭৫ হাজার ৬৬২ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ৭২ হাজার ২৯০ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২ হাজার ৭৮০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১০ হাজার ৪৮০ জন।
.png)
তিন বিভাগ মিলে দিনাজপুর শিক্ষা বোর্ডের পাসের হার ৯২.৪৩ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!