ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাওরে ঘাস কাটা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৮, ২৬ ফেব্রুয়ারি ২০২২
হাওরে ঘাস কাটা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত
গুঙ্গিয়াজুরি হাওর, হবিগঞ্জ

হবিগঞ্জে হাওরে ঘাস কাটা নিয়ে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার আওরা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- ইমন মিয়া, রিপন মিয়া, শাকিল মিয়া, মকছুদ মিয়া, জীবন মিয়া, সৈয়দ আলী, জসিম মিয়া, শাকিব মিয়া, শহীদ মিয়া, রানু আক্তার, আব্দুল হামিদ, কাইয়ুম, সুজন মিয়া, সাইদুল রহমান, আলামিন, কাছম আলী, ইসমাইল, সাবাজ মিয়া, সিতাব আলী ও আব্দুল আউয়াল। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহতরা জানান, আওরা গ্রামের পার্শ্ববর্তী গুঙ্গিয়াজুরি হাওরে ঘাস কাটা নিয়ে তাজুল ইসলাম ও সাবাজ মিয়ার পক্ষের দুইজন লোকের মধ্যে বাক্‌বিতণ্ডা হয়।
এক পর্যায়ে তারা সেখানে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঐ সময় খবর পেয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ববিরোধ ছিল। এরই জেরে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!